কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানে যাত্রীর মৃত্যু, মরদেহ উধাও

টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত
টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ছবি : সংগৃহীত

যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণও করেছে। তবে অভিযোগ উঠেছে, বিমানে মারা যাওয়া সে ব্যক্তির লাশ উধাও হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুল থেকে সানফ্রান্সিসকো যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিকাগোতে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বর্তমানে ওই মরদেহের কোনো খোঁজ মিলছে না। গত ১৩ জুলাই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গ্রিনল্যান্ডের আকাশে থাকা অবস্থায় এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিমানটি আইসল্যান্ডে অবতরণের চিন্তা করা হয়। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হয়ে ওই যাত্রীটি বিমানে মৃত্যুবরণ করেন। এরপর বিমানটি মার্কিন আকাশসীমায় শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, মরদেহটি শিকাগোর কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরের আওতায় পড়ার কথা। তবে সংস্থাটি জানিয়েছে, এমন কোনো মরদেহের রেকর্ড তাদের কাছে নেই।

টার্কিশ এয়ারলাইন্সের সানফ্রান্সিসকো স্টেশন ম্যানেজার নিশ্চিত করেছেন যে, ফ্লাইটের অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে, মৃত যাত্রীর মরদেহ বর্তমানে কোথায় আছে তা অনিশ্চিত।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখনো মৃত যাত্রীর পরিচয় বা মৃত্যুর কারণ প্রকাশ করেনি। তবে এটিকে একটি ‘মেডিকেল ইমারজেন্সি’ বলা হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শিকাগোতে অবতরণ করার পর যাত্রীর মরদেহ নামানো হয়েছে। সেখান থেকে মরদেহটি শিকাগোর কুক কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিসে নেওয়ার কথা ছিল। তবে কোনো মরদেহ পাননি বলে জানিয়েছেন মেডিকেল পরীক্ষকের মুখপাত্র নাতালিয়া দেরেভানি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X