স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এমএলএসের শাস্তি নিয়ে মেসির ক্ষোভ

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। আর তাতেই চরম ক্ষুব্ধ ইন্টার মায়ামি ও ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। এই শাস্তিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অত্যন্ত কঠোর’ এবং ‘অযৌক্তিক’ বলে।

শুক্রবার সংবাদ সম্মেলনে হোর্হে মাস জানান, ‘লিওনেল মেসি অত্যন্ত হতাশ, আমরাও ক্লাব হিসেবে খুব হতাশ। ও খেলতে চেয়েছিল, জয় পেতে চেয়েছিল। ও এখানে এসেছে খেলতে, জয় আনতে—সার্কাসের পশু হিসেবে নাচতে নয়।’

অল-স্টার না খেললে এক ম্যাচে নিষেধাজ্ঞা—কেন?

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে অংশ না নেন এবং তার জন্য লিগ কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তবে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। সেই নিয়মেই আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।

ক্লাবের ব্যাখ্যা: শারীরিক চাপ বেশি

হোর্হে মাস জানালেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ক্লাবের, খেলোয়াড়দের নয়। গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে—কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, এমএলএস, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং সামনে রয়েছে লিগস কাপ। এই পরিস্থিতিতে অল-স্টার ম্যাচে মেসি-আলবাকে খেলানো স্বাস্থ্যঝুঁকি তৈরি করত।

‘আমরা আগেই লিগকে জানিয়ে দিয়েছিলাম যে ওরা খেলবে না। সিদ্ধান্তটা পুরোপুরি আমাদের। ওরা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই চলেছে,’ বলেন মাস।

ভবিষ্যতে একই হলে? একই সিদ্ধান্ত

এই শাস্তি ভবিষ্যতে মেসির লিগে থাকার ইচ্ছায় প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নে মাস বলেন, ‘সংক্ষিপ্ত মেয়াদে কিছুটা প্রভাব পড়তেই পারে। তবে আমরা আশা করি, মেসি ও আলবার লিগ নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এতে বদলাবে না।’

এদিকে এমএলএস কমিশনার ডন গারবারও ইঙ্গিত দিয়েছেন যে এই নিয়ম পুনর্বিবেচনা করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X