কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

৬০ জনের বেশি যাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে, নিহত ১৫

৬০ জনের বেশি যাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে, নিহত ১৫

পেরুর আন্দিজ পর্বতাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার টারমা শহরের কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। রাজধানী লিমা থেকে লা মার্সেডগামী বাসটি সরু ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে গন্তব্যে পৌঁছার মাত্র কয়েক কিলোমিটার আগে।

এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। জরুরি সেবা দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে অতিরিক্ত গতি ও সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X