ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৩৬তম বিয়ের পর পাত্রী দেখতে গিয়ে বিপত্তি, অতঃপর...

মো. সদরুল ইসলাম ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
মো. সদরুল ইসলাম ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে ৩৭তম বিয়ের জন্য পাত্রী দেখতে যান মো. সদরুল ইসলাম (৪৫)। এ সময় তার অসংলগ্ন আচরণে বাধে বিপত্তি। এতে সন্দেহ হলে, এর আগে প্রতারণা করে তার ৩৬টি বিয়ের খবর মেলে।

পরে সদরুল ও তার এক সহযোগীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সদরুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষ পুকুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

এর আগে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামের আব্দুর রউফ আকন্দের মেয়েকে বিয়ে করেন। বিয়েতে ৫ লাখ টাকা কাবিন ধার্য থাকলেও, বিয়ের আগে তিনি যৌতুক হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। তবে বিয়ের মাত্র আড়াই দিনের মাথায় তিনি নিরুদ্দেশ হয়ে যান।

দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সম্প্রতি তিনি ফের বিয়ের উদ্দেশে পাত্রী দেখতে ক্ষেতলালের হোপপীর হাট এলাকায় যান। স্থানীয় ঘটক আমিরুল ইসলাম তাকে পাত্রী দেখানোর সময় তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সদরুলের অসংলগ্ন আচরণে সন্দেহ আরও ঘনীভূত হলে আমিরুল স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন।

খবর পেয়ে পাঁচবিবির ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সদরুল ও তার সহযোগী আব্দুর রহিমকে (৫৫) শনাক্ত করেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক আব্দুর রহিম একই এলাকার আলাল উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামাল হোসাইন কালবেলাকে বলেন, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসলেই প্রতারক চক্রের সদস্য। পরে ভুক্তভোগীর বক্তব্য থেকে জানতে পারি সদরুল ইতোপূর্বেও বগুড়া, গাইবান্ধাসহ বিভিন্ন জায়গায় নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি প্রতারণা মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X