টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে ২০ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা সেন্টমার্টিনে অনুপ্রবেশ করেছে। ওই নৌকায় ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে।

নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয়রা জানান, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গাবোঝাই নৌকাটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঢুকে পড়ে। পরে উত্তরপশ্চিম বিচে আশ্রয় নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জাহিদ বলেন, সকালে ঝোড়ো বৃষ্টির কবলে পরে মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে সৈকতে পৌঁছে। তারা নৌকা থেকে নেমে তীরে ঢুকে পরে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। সেখানে শিশুসহ রোহিঙ্গা নারী রয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি বিস্তারিত আমি অবগত নই।

এদিকে সেন্টমার্টিনে অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সীমান্তের একাধিক সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। টানা ১১ মাস যুদ্ধের পর ৮ ডিসেম্বর আরকান আর্মি রাখাইন রাজ্যের ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়। মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X