হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লিখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। ওই মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বত্ব মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। আদালত ওই সম্পত্তি বাদীকে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে বুঝিয়ে দিতে আদেশ দেন। আদালতের রায় উপেক্ষা করে তারা ওই জমি বুঝিয়ে দেননি।

পরবর্তীতে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় আদালত রোববার এ রায় দেন।

এদিকে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস জানান, রায়ের বিপক্ষে আপিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X