বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

স্বামী মো. মামুন মিয়া। ছবি : কালবেলা
স্বামী মো. মামুন মিয়া। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্বামী মো. মামুন মিয়া। সোমবার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে স্ত্রী মোসা. ইয়াসমিনসহ দুজনের বিরুদ্ধে এ মামলা করেন তিনি। এ ঘটনায় মো. মামুন মিয়া সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি জানান, তার নিজ বাড়ি উজিরপুর উপজেলার বৈরকাঠী গ্রামে। ব্যবসা সূত্রে তিনি বাকেরগঞ্জ পৌরসভায় বসবাস করেন। ২০১২ সালের ১৭ মে ভালবেসে তিনি ঝালকাঠী থানার উত্তমনগর গ্রামের নজির আহমেদের কণ্যাকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের মাইশা নামের একটি কণ্যা সন্তান হয়। সংসার চলাকালীন ২০১৭ সালে মামুনের পিতা কাঞ্চন মিয়া তার পুত্রবধূ ইয়াসমিনকে ৮ শতাংশ জমি অছিয়তনামা দলিল করে দেন। এরপরেও তার স্ত্রী তার নিকট বিভিন্ন অযুহাতে টাকা পয়সা চায়তে থাকেন।

পরবর্তীতে তার স্ত্রী ইয়াসমিন তার মায়ের নামে জমি কিনে পাকা ঘর নির্মাণ করার জন্য টাকা পয়সা দিতে তার উপর চাপ সৃষ্টি এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন করেন। এমতাবস্থায় স্ত্রী ইয়াসমিন তার মায়ের নামে পাকা ঘরের ছাদ তৈরির জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ২৫ আগস্ট তাহার বসতবাড়িতে এনিয়ে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকেও তার স্ত্রী পূর্বের দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না দিলে সংসার করবে না।

মামুন সাংবাদিকদের জানান, প্রশিকা এনজিওতে কর্মরত তার স্ত্রী ইয়াসমিন কথিত ম্যানেজার জলিলের সঙ্গে পরকীয়ায় মগ্ন রয়েছে। যে কারণে তার স্ত্রী নিজে এবং বিভিন্ন লোক দিয়ে তাকে হুমকি দিচ্ছে। এমনকি তিনি যাতে বাকেরগঞ্জে বসবাস করে ব্যবসা না করতে পারেন সেজন্য তার স্ত্রী তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X