বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বহিষ্কৃত ২ নেতা। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বহিষ্কৃত ২ নেতা। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ১২ জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম (ছাতা প্রতীক) ও আবু হায়াত নুরন্নবী (চেয়ার প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমে ছাতা প্রতীকের পক্ষে ২ ভোটে এগিয়ে থাকলেও পরে সেগুলো বাতিল করে ফল ড্র ঘোষণা করা হয় এমন দাবি করা হয়।

সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন ড. টি এম মাহবুবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী ও মামুন আকতার সবুর বিজয়ী হন।

ভোট গ্রহণ চলাকালে সভাপতি পদের ফল নিয়ে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রে এসে ফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এরপর তিনি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, এ সময় কে বা কারা তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করে তার ওপর হামলা চালায়।

এরপর গত ১৩ জুলাই বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে কাউন্সিলের ফলাফল স্থগিত ঘোষণা করেন। ওই দিনই সভা ডেকে এই দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X