কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, চলতি বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে সারা দেশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারেরও বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্বে যুক্ত করার আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় তাদের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, সদস্যদের প্রশিক্ষণ ইতোমধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে শেষ হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা বজায় রাখা, ব্যালট পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X