সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর

চট্টগ্রাম সমিতি ঢাকার লোগো। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সমিতি ঢাকার লোগো। ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৩২ তোপখানা রোডে অবস্থিত সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৩৫টি পদে জীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হবে।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করা যাবে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা। ১২ ও ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৪ নভেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ভোটের দিন সদস্যদের পরিচয় নিশ্চিত করতে এবার সমিতির পরিচয়পত্রের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। যেসব সদস্যের কাছে সমিতির পরিচয়পত্র নেই, তাদের ৩০ নভেম্বরের মধ্যে সমিতির অফিস থেকে নিজ নিজ আইডি সংগ্রহ করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ভোটের দিন প্রত্যেক সদস্যকে সমিতির পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র দুটি নথি সঙ্গে আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X