কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

যেসব জেলায় হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ৭ জেলাসহ আশপাশের কিছু এলাকায় বজ্রপাতসহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টায় বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, সোমবার রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী, নোয়াখালী ও এর আশপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি জানায়, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি। বিডব্লিউওটি আরও জানায়, তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এসব জেলার কৃষক ভাইয়েরা বিশেষভাবে সতর্ক থাকবেন। লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে আপডেটে কিছুটা পরিবর্তন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X