স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত
নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মানসিক শান্তির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অধিনায়ক জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে জাহানারা আলম দাবি করেন, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে ‘‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’

নারী দলের অন্য ক্রিকেটারদের তুলনায় জ্যোতি বাড়তি সুযোগ-সুবিধা নেয় বলেও মন্তব্য করেন জাহানারা। তিনি বলেন, ‘জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্ট দেয় না। ফিটনেস সেশনও করে না। সহকারী কোচকে নিয়ে ব্যাটিং অনুশীলন করে বেশি। একজন আরেকজনকে ‘‘ব্যাকিং’’ দেয়।’

ক্ষমতা পেয়ে এর অপব্যবহার শুরু করেছে জ্যোতি, এমন মন্তব্যও করেন জাহানারা। জানান, সিনিয়র হলেও নাম ধরে ডাকতেন বর্তমান অধিনায়ক। টাইগ্রেস পেসার এ প্রসঙ্গে বলেন, ‘ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়রদের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘‘সাল্লু’’, আমাকে ‘‘এই জাহান’’। আমি অবশ্য অবাক হইনি। জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।’

সূত্র- কালের কন্ঠ

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১০

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১১

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১২

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৩

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৪

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৬

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৭

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৮

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৯

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

২০
X