রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য পাকিস্তানের। মঙ্গলবার (৪ নভেম্বর) ফয়সালাবাদে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

২০০৭ সালের অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর তাদের মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি প্রোটিয়ারা। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলছিল দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।

১৯৯৪ সাল থেকে পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত মাত্র দুবার দ্বিপক্ষীয় সিরিজ খেলছে দুদল। দুবারই জিতেছে প্রোটিয়ারা। ২০০৩ ও ২০০৭ সালে হওয়া পাঁচ ম্যাচের সিরিজ দু’টি ৩-২ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দুই সিরিজের মতো এবারও সাফল্যের স্বাদ নিতে চায় প্রোটিয়ারা।

দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কি বলেন, ‘পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ খেলার সুযোগ হয়েছে আমাদের। এই সুযোগ স্মরণীয় করে রাখতে চায় দল। এজন্য সিরিজ জিততে হবে। সেইসঙ্গে ১৮ বছর পর সিরিজও জিততে পারবে দল।’

এখন পর্যন্ত ৮৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এর মধ্যে প্রোটিয়াদের জয় ৫২ ম্যাচে এবং ৩৪ ম্যাচে জিতেছে পাকিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X