ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীর বন্যা সমস্যার সমাধানে ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্তির দাবি মঞ্জুর

ফেনীতে ‘মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন‍্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে ‘মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন‍্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ফেনীর বন‍্যা সমস্যার সমাধানের জন‍্য যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন‍্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক‍্যবদ্ধতা ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপ জরুরি।’

বুধবার (৩০ জুলাই) ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ‘মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন‍্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে এর সুফল ভোগ করবে ফেনীবাসী। জাতীয় ঐকমত্য কমিশনে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এখানেও যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।’

এজন্য তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়ে বলেন, যে কোনো বড় লক্ষ‍্য অর্জনের জন্য ঐক‍্য খুবই গুরুত্বপূর্ণ ব‍্যাপার। ফেনীতে প্রতি বছর বন‍্যার যে ঝুঁকি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় জনগণের অসন্তোষ রয়েছে। দুর্নীতির ভয়ে সবাই চায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যেন সেনাবাহিনীকে দেওয়া হয়। ফেনীর বন‍্যা সমস্যার সমাধানের জন‍্য যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন‍্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক‍্যবদ্ধ হওয়ার জন‍্য আহ্বান জানান।’

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাসদের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহান আক্তার রানু, সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব যতন মারমা।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান, বিআরটিএ সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত সচিব মুজিবুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ডক্টর নিজাম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতারা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X