চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে প্রশাসনিক ভবনে তালা

সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। ছবি : কালবেলা
সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন।

এ সময় তারা উপ-উপাচার্যের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। পাশাপাশি ওই বক্তব্যের সময় উপস্থিত সংশ্লিষ্ট সবার কাছ থেকেও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীন দেশে টাকার বিনিময়ে চাকরির করা একজন উপ-উপাচার্যের কীভাবে এমন কথা বলতে পারে। এর জবাবদিহি করতেই হবে। নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি, না হলে আরও কঠোর কর্মসূচি আসছে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, রোববার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উপউপাচার্য অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। শহীদদের স্মরণে আয়োজিত একটি সেমিনারে দাঁড়িয়ে তিনি তাদের বিপক্ষেই বক্তব্য দেন। আমরা গতকালই তার পদত্যাগের দাবি জানিয়েছিলাম। সেই দাবির অংশ হিসেবেই আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছি। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন, ততক্ষণ তালা ঝুলে থাকবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, বর্তমানে আমি একটি মিটিংয়ে আছি, তাই বিষয়ে মন্তব্য করা সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১০

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১১

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১২

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৪

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৫

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৮

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৯

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

২০
X