কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

সাপুড়ের প্রাণ নেওয়া বিষধর সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

গোখরা সাপ খাচ্ছেন সাপুড়ে মোজাহার। ছবি : সংগৃহীত
গোখরা সাপ খাচ্ছেন সাপুড়ে মোজাহার। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে ছোবলে প্রাণ গেল বয়েজ উদ্দিন নামের এক সাপুড়ের। এ ঘটনা জানতে পেরে ওই সাপটি কাঁচা খেয়ে ফেলেছেন মোজাহের নামের আরেক সাপুড়ে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে গিয়েছিলেন বয়েজ উদ্দিন। ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি গোখরা সাপ। এটির সঙ্গে ছিল ১২-১৫টি সাপের বাচ্চা। মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন বয়েজ উদ্দিন। সাপটি বস্তায় ঢোকানোর আগেই হাতে ছোবল দেয় সেটি। প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও একপর্যায়ে তার শরীর নিস্তেজ হতে শুরু করে। সাপুড়েকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, বয়েজ উদ্দিনের মরদেহ বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তারপাড়ায় নিজ বাড়িতে নিয়ে আসলে কয়েকজন ওঝা তার বাড়িতে আসেন। তখন বয়েজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন তারা। এ সময় মোজাহারও এসে ছোবল দেওয়া সাপ ও বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটিকে মেরে কাঁচা চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তার সাপ খাওয়া দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

সাপুড়ে মোজাহার বলেন, বয়েজ উদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগে আমি খবর পাই। সাপের পরিচয় পাওয়ার পর বুঝতে পারি তিনি বাঁচবেন না। আমাকে ফোনে ডেকে আনেন বয়েজ উদ্দিনের স্বজনরা। এসে দেখি, বয়েজ উদ্দিন মারা গেছেন।

তিনি আরও বলেন, বয়েজ উদ্দিনকে ছোবল দেওয়া সাপ ও বাচ্চাগুলো আমাকে দেন তার স্বজনরা। এগুলো নিয়ে এসে বড় সাপটি মেরে রক্ত-মাংস খাই। আর ছোট বাচ্চাগুলো ছেড়ে দেব। কাঁচা সাপ খাওয়া আমার পুরোনো অভ্যাস।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আবু সায়েম বলেন, সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হয় না। আক্রান্ত রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনতে হবে। আমাদের কাছে অ্যান্টিভেনম মজুত আছে। মানুষকে আরও সচেতন হতে হবে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেশি। সাপে কাটলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনতে হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভ, শিক্ষার্থীদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X