মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কসংকেত

সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সব মাছ ধরার ট্রলার। ছবি : কালবেলা
সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সব মাছ ধরার ট্রলার। ছবি : কালবেলা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদনদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সকল মাছধরা ট্রলার। মাঝি শাহাবুদ্দিন বলেন, গত পরশুদিন সমুদ্রে গিয়েছিলাম, সমুদ্র উত্তাল থাকায় ভোররাতে ঘাটে ফিরে এসেছি। ২ লাখ ২০ হাজার টাকার ডিজেল, গ্যাস, মুদিবাজার কাঁচাবাজার নিয়ে সমুদ্রে গিয়েছি, এসে বিক্রি করেছি ৮০ হাজার টাকা, বাকি টাকা লস।

জেলে খবির বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে সমুদ্রে ঠিকমতো ২ দিনের বেশি ফিশিং করতে পারিনি। দু-এক দিন পরপরই আবহাওয়া খারাপ হয়ে যায়। বারবার লোকসান হচ্ছে।

কাদের মাঝি বলেন, লাম্বা জালে এ বছর কিছু মাছ পেয়েছে, আমরা ছান্দি জালে তেমন মাছ পাইনি। বাজার সদায় করে সমুদ্রে যাই। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঘাটে ফিরে আসি। বিগত বছরগুলোর চেয়ে এ বছর বারবার আবহাওয়া খারাপ হচ্ছে।

আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে, দু-একটি ট্রলার সমুদ্র রয়েছে তারাও বিকেলের মধ্যে ঘাটে ফিরে আসবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে৷ এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এটি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X