ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। ছবি : কালবেলা
বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় সাংবা‌দিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বস্তাভর্তি প্লাস্টিকের পাইপ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছুটে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের বাংলার প্রতিনিধি আবু রায়হানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জামায়াত নেতা পলাশ।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাংবাদিক শিবলী সাদেক, সাংবাদিক ওলিউল রিপন, সাংবাদিক গোলাম মোস্তফা ও সাংবাদিক রুবেল হোসেন প্রমুখ।

বাউফলে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা দ্রুত সময়ের ভেতর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আহত সংবাদকর্মী আবু রায়হান বলেন, উপজেলা গেটে পৌঁছে আমরা ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশ আমাদের বাধা দেন। বাধা উপেক্ষা করে ভিডিও করতে গেলে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আমার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান বলেন, ওই ব্যক্তি (আবু রায়হান) সাংবাদিক হিসেবে কোনো পরিচয়পত্র দেখায়নি বরং পতাকা ঝোলানোর আমাদের ব্যবহৃত হ্যান্ড স্ট্যান্ডকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করতে থাকেন। পরে সেগুলো লুটপাট করেন। এ নিয়ে কিছু উত্তেজিত কর্মীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X