গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

টাঙ্গাইলের গোপালপুরে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলেন জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলেন জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন। এ সময় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের ৪নং বাইশকাইলের ভেতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তার সংস্কার করা হয়।

শুক্রবার (০১ আগস্ট) সকালে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া বাইশকাইলের ভেতর দিয়ে পূর্ব বাইশকাইল পর্যন্ত কাঁচা রাস্তাটি অনেকদিন ধরে বিভিন্ন মাটি ভর্তি ট্রাক এবং বিভিন্ন বড় বড় গাড়ি যাতায়াত করছে। ফলে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদামুক্ত এবং শুষ্ক মৌসুমি ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

গোয়ালপাড়া বাইশ কাইলের বাসিন্দা মো. ইব্রাহিম মেম্বার বলেন, গত কয়েক বছর ধরে রাস্তাটির সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। পার্শ্ববর্তী এলাকাগুলো রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। শুক্রবার জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।

এ বিষয়ে ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X