মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় ১৪ জেলেকে পাঠানো হলো কারাগারে

ভারতীয় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা
ভারতীয় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত-৬ পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তখন উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়।

মোংলা থানা ওসি মো. আনিসুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার দুপুরে জেলেদের বাগেরহাট আমলি আদালত-৬ এ পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X