বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ দিনের রিমান্ডে আ.লীগের ৬ নেতাকর্মী

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম, আবদুল মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, এ ছাড়া রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আবদুল মতিন সরকার, মাশরাফি হিরো এবং তানজিলের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X