মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরেও শেষ হয়নি রাজশাহীর দুই শিক্ষার্থী হত্যার তদন্ত

আন্দোলনে নিহত সাকিব আনজুম ও রায়হান আলী। ছবি : সংগৃহীত
আন্দোলনে নিহত সাকিব আনজুম ও রায়হান আলী। ছবি : সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় নিহত হন রায়হান আলী (২৮) ও সাকিব আনজুম (২৭) নামে দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ আগস্ট) সে ঘটনার এক বছর পূর্ণ হলেও শেষ হয়নি তদন্ত। এ দিকে বিচারের আশায় দিন গুনছে নিহতদের পরিবার।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ নিহত হন। এ ছাড়া আহত হন উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৪০ জনের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ৮ আগস্ট মারা যান রায়হান আলী।

নিহত সাকিব আনজুম সবুজ রাজশাহী নগরীর রানীনগর এলাকার মাইনুল হকের ছেলে। তিনি বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, নিহত আলী রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন। তিনি পরবর্তী সময়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রাজশাহী রেঞ্জ পুলিশের তথ্যমতে, রাজশাহীতে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডসহ গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতায় রাজশাহী বিভাগজুড়ে মোট ১২৮টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা ২২টি। হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ১ হাজার ৯৪৯ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন।

পুলিশ কর্মকর্তারা জানান, অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতার মধ্যে অনেক মামলা করা হয় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কোথাও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সমস্যা হয়। আবার কিছু মামলার সুরতহাল প্রতিবেদনের সঙ্গেও দেখা গেছে অসংগতি। এ প্রেক্ষাপটে তদন্তে ধীরগতি দেখা দেয়। পরে রাজশাহী রেঞ্জে একটি মনিটরিং সেল গঠন করে পুলিশ। মনোনীত ১১৮টি গুরুত্বপূর্ণ মামলার তালিকায় রয়েছে ২২টি হত্যা মামলাই। এর মধ্যে মাত্র ছয়টি মামলার তদন্ত শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকটি মামলার প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নিহত শিক্ষার্থী সাকিব আনজুমের বাবা মাইনুল হক বলেন, শুরুর দিকে মামলার তদন্তে গাফিলতি ছিল। তখনকার কর্মকর্তারা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন। তবে এখন যারা আছেন, তারা আন্তরিকভাবে কাজ করছেন। আমরা চাই, প্রকৃত দোষীরা শাস্তি পাক, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কালবেলাকে বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অনেক আসামিকে শনাক্ত করা গেছে। কিছু ভিডিও ফুটেজের ফরেনসিক প্রতিবেদন পেলে তদন্ত শেষ করা যাবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কালবেলাকে বলেন, প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে আমরা নিশ্চিত হতে চাই, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয় এবং প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X