সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নেতা নিহত

সোনাডাঙ্গা মডেল থানা। ছবি : সংগৃহীত
সোনাডাঙ্গা মডেল থানা। ছবি : সংগৃহীত

খুলনায় ফের খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে শাহাদতের মৃত্যু হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, আহত শাহাদাত চরমপন্থি দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। গেল কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিন লাভ করে বাইরে বের হন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে।

তিনি আরও বলেন, উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। শাহাদাত চরমপন্থি নেতা হিসাবে খুলনায় পরিচিত।

শেখ শাহাদাত হোসেন চরমপন্থি নেতা হওয়ার কারণে খুলনার অনেকে ক্যাপ্টেন শাহাদাত নামে বেশি পরিচিত ছিল। তার বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ সদস্যকে হত্যাসহ একাধিক হত্যা মামলা চলমান ছিল। বিদেশি অস্ত্র মামলায় ২০০২ সাল থেকে খুলনা জেলা কারাগার ও ঢাকায় কারাগারে ছিলেন ২০২৪ সালের ৫ আগস্টের পর জেল থেকে মুক্তি পান শাহাদাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X