মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘চিনোস আমারে, ফেসটা দেখছোস আমি কেডা’ 

জামালপুর পৌর শহরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে। ছবি : ভিডিও থেকে
জামালপুর পৌর শহরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে। ছবি : ভিডিও থেকে

জামালপুরে পৌর শহরে প্রকাশ্যে রাস্তার পাশে দুই তরুণীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় পাশে দাঁড়িয়ে আরেক তরুণী সহযোগিতাও করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।

ধারণা করা হচ্ছে, গত রোববার (৩ আগস্ট) বিকালে জামালপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের পাশে স্টেডিয়াম কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এক মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ ঝোলানো এক তরুণীকে হঠাৎ করে আরেক তরুণী এসে মারধর শুরু করেন। চড়-থাপ্পর, লাথি, ঘুসি, মাথার চুল ধরে টানাটানি। এ সময় এক তরুণী বলছেন, ‘ফোন দে, ইমার্জেন্সি ফোন দে।’ মারধরের শিকার ওই তরুণীর আবার মাথার চুল টেনে ধরে ওই তরুণী বলেছেন, ‘চিনোস আমারে, ফেস টা দেখছোস, দেখ আমারে আমি কেডা।’

এ সময় মারধরের শিকার ওই তরুণী বলছেন, ‘আমি কারও টাকা নেই নাই, যার টাকা সে নিয়ে গেছে গা।’ এরপর আবারও ওই তরুণীর মাথার চুল টেনে ধরে মারতে থাকেন। আর বলতে থাকেন, ‘আমার লগে তুই দুই নাম্বারি করছিস। তোর এত সাহস কে দিছে, আবার কথা কস, টাকা বের কর..!’

এ সময় মারধরের শিকার ওই তরুণী কান্না করতে করতে বারবার বলতে থাকেন, আমি টাকা নেইনি।

এদিকে ওই দুই তরুণীর একজনেরও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় না পাওয়ায় কেন এমন ঘটনা ঘটেছে, তাও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ভিডিওটা দেখেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X