পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বাইজিদ (২০) ও তার সহযোগী ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান রংপুরে যাচ্ছিল। বড়দগাঁহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত রাস্তায় দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও সহযোগী নিহত হন।

বড়দরগাঁহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে ভোরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আকরাম হোসেন বলেন, সকাল ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও মোটরসাইকেলচালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X