সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তি আটক

অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করে সেনাসদস্যরা। ছবি : কালবেলা
অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করে সেনাসদস্যরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাসদস্যরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।

এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শট গানের গুলি ও ৬টি মোবাইল ফোন জব্দ করে।

আটকৃকতরা হলেন- শ্যামনগরের কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আ. সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেটখালি বাজারে অভিযান চালায়। এ সময় কুতুবউদ্দীনের দোকানে চা পানরত অবস্থায় রবিউল ইসলাম, আলমগীর হোসেন বাবু ও জামিরুল ইসলাম জামুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করে সেনা সদস্যরা।

তিনি আরও জানেন, বৃহস্পতিবার বিকেলে আসামিদের জব্দকৃত অস্ত্র ও গুলিসহ শ্যামনগর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং শুক্রবার তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

অপরদিকে, শ্যামনগর থানার একটি সূত্র থেকে জানা যায়, জামিরুল ইসলাম জামু বনদস্যু ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে তাদের বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চোরাচালান, মানব পাচার, অস্ত্র ও মাদকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১১

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১২

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৩

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৪

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৬

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৭

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৮

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৯

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

২০
X