নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে উপদেষ্টা আসিফের অনুষ্ঠান বর্জন বিএনপির

অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেন নেতারা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেন নেতারা। ছবি : কালবেলা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোরসহ দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নবনির্মিত উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান শুরুর পর এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা নাটোর শহরের কানাইখালি এলাকায় উপস্থিত হয়ে স্টেডিয়ামটি সরাসরি উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি দেশের অন্য ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

জানা গেছে, জেলা প্রশাসন থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামানসহ কয়েকজন নেতা সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাধা দেন। পরিচয় দিয়ে আমন্ত্রণ স্মরণ করিয়ে দিলেও প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, আমরা আমন্ত্রিত অতিথি। আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, কিন্তু ডিবির ওসির খারাপ আচরণ সহ্য করার মতো নয়। আমরা চরম অপমানিত হয়েছি। এর প্রতিবাদে স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভা বয়কট করেছি। এ ছাড়া আমরা স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার অনুরোধ করেছিলাম, যা প্রশাসন গ্রহণ করেনি। এর প্রতিবাদও জানাচ্ছি।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিবি উপদেষ্টার নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিল। উপদেষ্টার নিরাপত্তার স্বার্থেই ডিবি কর্মকর্তা উনাদেরকে (বিএনপি নেতৃবৃন্দ) একসঙ্গে অনুষ্ঠানস্থলে ঢুকতে বারণ করেছিলেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X