কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা করার দরকার, আমরা সবই করছি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জে নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় র‌্যাব-১০-এর সদর দপ্তর, ঢাকা কেন্দ্রীয় কারাগার, তেগারিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র এবং কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই জনগণ ভয়-ভীতিমুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এজন্য মাঠ পর্যায়ের সবাইকে সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য নাশকতা, সংঘর্ষ বা অস্থিতিশীলতা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্র ও সংবেদনশীল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা তেগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তা ও লজিস্টিক সুবিধা ঘুরে দেখেন। তিনি কেন্দ্রের প্রবেশপথ, বুথ বিন্যাস, ভোটারদের সারি ব্যবস্থাপনা ও সিসিটিভি স্থাপনের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু, জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্য প্রশাসনিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেরানীগঞ্জের একাধিক আসনকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, যেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X