যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে আ.লীগ নেতা হিমেলের এক বছরের কারাদণ্ড

মো. নুর উদ্দীন আল মামুন হিমেল। ছবি : সংগৃহীত
মো. নুর উদ্দীন আল মামুন হিমেল। ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় এ সাজা পেলেন তিনি। একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ।

অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ব্রিকস ব্যবসা বাবদ বেশ আগে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তারমধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে ২০২০ সালে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেছিল ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি সেই মামলার রায় হয়েছে। রায়ে হিমেলের এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে, রায় প্রকাশ হওয়ার আগে হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করে অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। কিন্তু সময় বাড়ানোর ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X