সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব, সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় জীবনে যুব সমাজের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশের মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। ইতিহাস প্রমাণ করে, বিশ্বে বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে যুব সমাজ অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুব শক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‍্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা মোড় হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১০

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১১

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১২

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৩

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৪

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৫

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৬

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৭

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৯

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

২০
X