কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জামায়াতের বিক্ষোভ বুধবার

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত।

তারও আগে গত রোববার (১০ আগস্ট) সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে ‘পিআর’ পদ্ধতি চালুর দাবিতে আন্দোলন করা হবে বলে সিইসিকে জানিয়েছিল জামায়াতে ইসলামীর নেতারা। সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

পরে তিনি বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে আমরা একটি অংশে একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে (উচ্চকক্ষ)। কিন্তু আমাদের দাবি হচ্ছে, পিআর টোটাল। আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X