সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে লাশ হলেন ইয়াছিন

নিহত মো. ইয়াছিন। ছবি : সংগৃহীত
নিহত মো. ইয়াছিন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মো. ইয়াছিন (১৭) নামের এক কিশোর। তিন দিন পর গত বুধবার (১৩ আগস্ট) সকালে তার মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা চিকিৎসকের।

নিহত মো. ইয়াছিন (১৭) সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে শহরের পাইকপাড়া নয়াপাড়া এলাকার বেইজ স্কুলে পড়াশোনা করত। পড়াশোনার সুবিধার্থে মা আফরিনা নাসরিন তার তিন সন্তানকে নিয়ে চাষাঢ়ায় ভাড়া থাকেন।

নিহতের মামা মনসুর রহমান জানান, গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে ইয়াছিন জিপিএ ৪.৬২ পয়েন্ট পেয়ে পাস করে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট।

নিহতের মামাতো ভাই মুনতাসির রহমান জিহাদ জানায়, গত সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ৫০ টাকা নিয়ে ইয়াছিন তার মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়। ওষুধ আনতে তার ১০ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না ফেরায় তার কাছে থাকা মোবাইলে ফোন করলে রিসিভ করা হয়নি। রাত ২টা পর্যন্ত তার মোবাইল ফোন সচল ছিল। এরপর ফোন বন্ধ ও তাকে না পেয়ে রাতেই তার মা সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন। ছেলেকে হারিয়ে মা এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে, তার সঙ্গে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।

এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক হায়দার আলী শিমুল বলেন, নিহতের মাথা ও বুকে আঘাতের আলামত পাওয়া গেছে। পানিতে ডুবে মৃত্যু হলে পেটে যে পানির উপস্থিতি পাওয়া যায় তার ক্ষেত্রে তেমনটি পাইনি। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ওয়ালী সওদাগর বলেন, মরদেহ উদ্ধারের পর বুধবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের ভাষ্যমতে, তার সঙ্গে মোবাইল ফোন থাকার কথা। কিন্তু মরদেহের সঙ্গে ফোনটি পাইনি। জুতা পেয়েছি এক পায়ে একটি। লাশের অবস্থা অনুযায়ী অন্তত ২৪ ঘণ্টা পানিতে ছিল বলে মনে হচ্ছে। গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ড হলে তদন্তে বেরিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X