নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা

প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হাতবোমা। ছবি : কালবেলা
প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হাতবোমা। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার একটি বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুরে ওই ঘরে হাতবোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করা হয়।

পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে সেজন্য পুলিশের কর্মতৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে, তা তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X