সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই গ্যাস পাচ্ছে যমুনা সার কারখানা

যমুনা সার কারখানা (জেএফসিএল)। ছবি : কালবেলা
যমুনা সার কারখানা (জেএফসিএল)। ছবি : কালবেলা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ফজলুর রহমান যমুনা সার কারখানায় দ্রুতই গ্যাস সংযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন।

কারখানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভায় বিসিআইসি চেয়ারম্যান এই আশ্বাস দেন। এ সময় তিনি জানান, গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে কারখানার উৎপাদন আবার সচল হবে, যা দেশের কৃষি ও সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, গ্যাস সংযোগের দাবিতে স্থানীয় এলাকাবাসী কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিসিআইসি চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তারা কর্মসূচি স্থগিত করেন।

সভায় জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আফাজ উদ্দিন, বিসিআইসির মহাব্যবস্থাপক গাজী সাহিনুল ইসলাম, জেএফসিএলের উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বিসিআইসি চেয়ারম্যান সবার আন্তরিক সহযোগিতা কামনা করে কারখানাটি শান্তিপূর্ণভাবে পরিচালনার ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X