নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
গ্যাসলাইন লিকেজে অগ্নিকাণ্ড

দগ্ধ মায়ের মৃত্যু, গুরুতর দুই সন্তান

গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি : কালবেলা
গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি : কালবেলা

নরসিংদীর মাধবদীতে গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূ নিহত ও তার দুই শিশুসন্তান গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মরদেহ ঢামেক মর্গে এবং দগ্ধ সন্তানরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে গৃহবধূর নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে নিহত আকলিমা বেগম (৩০) এম আর এমরানের স্ত্রী। গুরুতর দগ্ধ হয়েছে তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪)। আকলিমা ও ইমরান একই এলাকার একটি টেক্সটাইল মিলের শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে কয়েকবার লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত সোমবার ভোরে নরসিংদী সদরে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে দিনভর গ্যাস সরবরাহ না থাকায় শিল্প প্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে চার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X