নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

নরসিংদীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি চক্র তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, দেশে আবার জরুরি অবস্থা, স্বৈরাচার আসুক— এটা এ দেশের মানুষ কখনো চাইবে না। দেশে আর কোনো স্বৈরাচারকে আসতেও দেওয়া হবে না।

শুক্রবার (১৫ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা খোকন বলেছেন, দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। সব থেকে নির্যাতিত নারী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে সক্রিয় থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদ, মঈন উদ্দিন-ফখরউদ্দিনসহ কারও সঙ্গে কোনো আপস করেননি।

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুতের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X