কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:১৩ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না : নাছির উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী বলেছেন, পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। যারা এ ধরনের প্রস্তাব করছে তারা আসলে চায় না ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হোক।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কসবা পৌর শহরের আড়াইবাড়ি দরবার শরিফ মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে এতিমখানায় খাবার বিতরণ এবং পৌর শহরে লিফলেট প্রচারণা করেন তিনি।

নাছির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সব সমস্যা দূর হয়ে যাবে। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

একাদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থিতা স্মরণ করে তিনি বলেন, আমি এ এলাকারই বাসিন্দা। গত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাকে এলাকায় আসতে দেয়নি। এবারও আমি মনোনয়নপ্রত্যাশী। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে আছি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো স্থান ছিল না। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনেও জনগণের পাশে থাকবে।

অনুষ্ঠানে চট্টগ্রামের আখাউড়া সমিতির সিনিয়র সহসভাপতি মো. জাফর ইকবাল হাজারী, আখাউড়া উপজেলা নবীন দলের সাবেক আহ্বায়ক ইয়াসিন আরাফাত, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর আমিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তাঁতীদলের সভাপতি আরিফ মিয়া, কসবা পৌর নবীন দলের সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X