গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম (৩৪) নাকাই ইউনিয়নের শীতল গ্রাম ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে হাঁটাহাঁটি করার সময় লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশকে তারা খবর দেন।

পরিবারের লোকজন জানায়, নজরুল শীতল গ্রামের বাজারে একটি মনিহারি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তিনি মাঝেমধ্যে দোকানেই রাত কাটাতেন।

নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, আমার ভাই বিকাশের ব্যবসা করতেন। অনেক সময় অনলাইন জুয়াড়ি ও হ্যাকাররা অবৈধভাবে টাকা তুলতে আসত। তিনি এসব কাজে রাজি ছিলেন না। বেশ কয়েক দিন হলো তারা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এরই জেরে আমার ভাইকে দোকান থেকে বাড়ি ফেরার সময় গলা কেটে হত্যা করছে।

তিনি আরও বলেন, এলাকায় অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের চিহ্নিত করে গ্রেপ্তার করলেই আমার ভাইয়ের হত্যার সঙ্গে কারা জড়িত ছিল সহজেই বের হয়ে আসবে।

নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X