আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

জয়পুরহাটের মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা
জয়পুরহাটের মানচিত্র। ছবি : গ্রাফিক্স কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে বাবার বাড়িতে এসে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৭ আগস্ট) বিকেলে পৌরসভার মানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সামছুল ইসলামের মেয়ে সুরাইয়া আকতার সাম্মী (১৮) পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করছেন স্বজনরা। তবে তারা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেননি।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঘর থেকে সাম্মী বাইরে না আসায় তাকে ডাকতে পরিবারের লোকজন ঘরের মধ্যে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে সাম্মী ঝুলছেন। খবর পেয়ে পরিবারের অন্যান্য লোকজন ও এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্মীকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রেজাউল করিম জানান, দেড় বছর আগে ইদ্রিস আলীর ছেলে মো. রানার (২৩) সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সাম্মীর বিয়ে হয়। কিন্তু রানাকে মেনে নিতে পারেনি সাম্মীর পরিবার। তবুও গত দু-তিন মাস থেকে বাবার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন সাম্মী। এখানে স্বজনদের সঙ্গে তার কথাকাটাকাটির তথ্য পাওয়া গেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। ওই গৃহবধূর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সুরাইয়া আকতার সাম্মীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X