সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। পুরোনো ছবি
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। পুরোনো ছবি

চট্টগ্রামে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ঢালিয়াপাড়ার টেকপাড়ার কাছে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সোলেমান বলেন, হঠাৎ দেখি ট্রেনের হর্ন বাজছে। ওই নারী রেললাইনের ওপর ছিলেন। ট্রেনটা খুব গতিতে আসছিল। তিনি সরে আসার আগেই ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই রেললাইনে রক্ত আর চিৎকারে ভয়াবহ অবস্থা তৈরি হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কাশেম কালবেলাকে বলেন, চলন্ত ট্রেনের ধাক্কায় আহত ওই নারীর দুই পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। তার আনুমানিক বয়স প্রায় ৩৫ বছর। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তে পুলিশ উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X