কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সুবির কুমার দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, মৎস্য চাষি রাসেল আহমেদ, রিপন হোসেন, কবি আ. রাজ্জাক মদিনাবাদী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল বাকী বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে হলে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতি ও জলজ সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে কয়রা উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বতুল বাজার গলদা চিংড়ি চাষি ক্লাস্টারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X