চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের সামনে অদ্ভুত আচরণ করছিল কিশোর, অতঃপর...

হাসপাতাল থেকে শিশুকে উদ্ধার করে পরিবার। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
হাসপাতাল থেকে শিশুকে উদ্ধার করে পরিবার। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

চাঁদপুরে ১৪ বছর বয়সী এক কিশোর হাসপাতালের সামনে বসে অদ্ভুত আচরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ওই কিশোরকে হাসপাতালে ভর্তির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক (১৪)। সে কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়ার বাজারের রামচন্দ্রপুর গ্রামের দিদার হোসেন আনোয়ার ও পারভীনের ছেলে।

আনোয়ার হোসেন জানান, গেলো ১৫ দিন আগে বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চাঁদপুর শহরে চলে আসে আবু বক্কর। সে মানসিক রোগী এবং প্রায়ই কুকুরের মতো আচরণ করে। মানুষজন ভয় পাওয়ায় তাকে বাড়িতে বেঁধেও আটকে রাখা যাচ্ছে না।

তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখি। পরে হাসপাতালে ছুটে এসে দেখি সে এখানে প্রাথমিক চিকিৎসা পেয়ে কিছুটা খুশি। তবে তাকে কুকুরে কামড়ায়নি। সে মাঝেমধ্যে মানসিক রোগে আক্রান্ত হয়েই কুকুরের মতো আচরণ করতে থাকে। এর আগেও সে বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জেলায় চলে গিয়েছে। আমি একজন দিনমজুর ও হতদরিদ্র হওয়ায় টাকার অভাবে এই ছেলের চিকিৎসাও করাতে পারি না।

আবু বকরের মা পারভিন বেগম বলেন, আবু বকর ছোট থেকেই মানসিক রোগী। বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখার পরও সে তালা ভেঙে পালিয়ে এসেছে। কোনো হৃদয়বান মানুষ যদি আর্থিক সহায়তা করেন তাহলে হয়তো ছেলেটার সুস্থতায় চিকিৎসা করানো সম্ভব হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, কুকুরের মতো আচরণ করা ছেলেটিকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X