সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টা না পেরোতেই বদলি কোম্পানীগঞ্জের ইউএনও

কোম্পানীগঞ্জের নতুন ইউএনও মোহাম্মদ রবিন মিয়া। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জের নতুন ইউএনও মোহাম্মদ রবিন মিয়া। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে আবারও রদবদল হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে বর্তমান ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করে তার স্থলাভিষিক্ত হিসেবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত।

তবে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সে সিদ্ধান্তে পরিবর্তন আসে।

সর্বশেষ আদেশ অনুযায়ী, চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জে পদায়নকৃত শফিকুল ইসলামকে চুনারুঘাটে বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার সাদাপাথর লুটের ঘটনায় ব্যর্থতার অভিযোগে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে বদলির আদেশ জারি করা হয়।

এর আগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। আর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান মো. সারোয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ করতে ব্যাপক ভূমিকা রাখেন।

রোববার (১৭ আগস্ট) সাদাপাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে ঘোষণার বাস্তবায়ন শুরু হলো সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে দিয়ে। যদিও ওএসডি করার কারণ প্রসঙ্গে পরিষ্কার কিছু বলা হয়নি।

উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনা জানাজানি হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। তখন শের মাহবুব মুরাদ প্রশাসনের কোনো দোষ বা দায় ছিল না বলে বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X