সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার। ছবি : সংগৃহীত
সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) তুষারের বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শাহারিয়ার ইসলাম তুষার রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শেষবার মোবাইল ট্র্যাকিংয়ে তাকে ফেনীর মহিপাল এলাকায় শনাক্ত করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়েছে, শাহারিয়ার ইসলামের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের শার্ট।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি শাহারিয়ার ইসলামের সন্ধান পেলে তার বড় ভাইয়ের সঙ্গে অথবা সোনাগাজী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, শাহারিয়ার ইসলাম তুষার নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে এবং তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X