বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

ক্ষুব্ধ হয়ে মিটার খুলে নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিস। ছবি : কালবেলা
ক্ষুব্ধ হয়ে মিটার খুলে নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিস। ছবি : কালবেলা

কুমিল্লায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি কারখানার মিটার খুলে নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিস।

গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে ঘটনাটি ঘটেছে।

আহত লাইনম্যান মো. সাফায়েত বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, শংকুচাইল বাজারের জননী অয়েল ও রাইস মিলের বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল আসায় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন ভূঁইয়া স্থানীয় জোনাল অফিসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে লাইনম্যান সাফায়েত ঘটনাস্থলে গিয়ে মিটার পরীক্ষা করতে গেলে মালিক আবুল হোসেন ভূঁইয়া ও তার সহযোগী জালাল উদ্দিন তাকে এলোপাতাড়ি মারধর করেন।

আহত লাইনম্যান মো. সাফায়েত বলেন, ডিজিএম স্যারের নির্দেশে মিটার পরীক্ষা করতে গেলে হঠাৎই তারা আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে অভিযুক্তদের বাড়িতে খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। এমনকি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি।

বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন বলেন, আমাদের লাইনম্যানকে মারধর করায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মিটার খুলে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X