উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

আন্দোলনকারী কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা
আন্দোলনকারী কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ৬টায় উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সকাল ৬টা থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া, কুতুপালং ও লম্বাশিয়া সড়কে তিনটি ভাগে ভাগ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। এ সময় উখিয়া থানা পুলিশ সদস্যরা তাদের আন্দোলনে বাধা দেন। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এতে লাঠিচার্জে ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, শিক্ষকরা আন্দোলনের নামে সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। জননিরাপত্তার কারণে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় ৭/৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। সর্বশেষ আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X