মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

ট্রাকবোঝাই ৩০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। ছবি : কালবেলা
ট্রাকবোঝাই ৩০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে অবৈধভাবে রাসায়নিক সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ট্রাকটি আটক করা হয়। পরে পুলিশ প্রশাসন এসে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্দেহ হলে গভীর রাতে ঠাকুরগাঁও জেলা শহর থেকে সারবোঝাই একটি ট্রাক ওই ইউনিয়নে ভেলাজান বাজার থেকে আটক করে দেহন ময়দান বাজারে নিয়ে আসেন স্থানীয়রা। পরে ট্রাকটিতে সার দেখতে পেয়ে চালান দেখতে চাইলে চালক ও তার সহযোগী পালিয়ে যান। প্রশাসনকে খবর দিলে সদর থানা পুলিশের ওসি ও উপজেলা কৃষি কর্মকর্তা মধ্যরাতে ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, তারা সারবোঝাই ট্রাক আটক করেছে। পরে ঘটনাস্থলে এসে ট্রাকসহ স্থানীয়দের দেওয়া তথ্য মতে ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। পরে এসব সার সরকারি দরে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সরোয়ারে আলম খান কালবেলাকে বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ট্রাক রাসায়নিক সার আটক করেছে। পরে থানায় খবর দিলে আমরা এসে ট্রাকটি জব্দ করেছি। ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তারা আগেই পালিয়ে গেছে। ট্রাকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X