ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে বদর উদ্দিন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিলে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদর উদ্দিন।

এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১০

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১১

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১২

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৪

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৫

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৭

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৮

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
X