সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

সিলেটে সাংবাদকিদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। ছবি : কালবেলা
সিলেটে সাংবাদকিদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। ছবি : কালবেলা

সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বুধবার (২০ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খান মো. রেজা-উন-নবী বলেন, পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে অত্যন্ত সতর্ককতার সঙ্গে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, সিলেটে চোরাচালান ও খনিজসম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে এর মধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের কথা হচ্ছে রাষ্ট্রের এই সম্পদ আত্মসাতের সঙ্গে যারা জড়িত বা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তেমন এই সম্পদ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, গত ৮ জুলাই আমরা ইজারা নিয়ে কথা বলেছি। পাথর চুরি নিয়ে কিছু বলা হয়নি। পাথর চোরদের উৎসাহিত করার মতো কিছুই আমি বলিনি। তেমন কিছু কেউ বললে বা ছড়ালে সেটা ভুল ম্যাসেজ।

লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার আরও বলেন, এ ব্যাপারে গোয়েন্দা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলছে। যাতে প্রকৃত লুটপাটকারীদের নাম তালিকায় প্রকাশ হয় এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারটি লক্ষ্য রেখে কাজ হচ্ছে। সেজন্য একটু সময় দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X