মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার সাগরে ভাসমান অবস্থায় ১৩ জেলেকে উদ্ধার করে।

সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার অদূরে গভীর সাগর থেকে এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলার মোর্শেদ নামে আরও এক জেলেকে উদ্ধার করে। উদ্ধার জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামে একটি মাছধরার ট্রলার গত ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৯০ কিলোমিটার অদূরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। আহত ও নিখোঁজ সব জেলে চট্টগ্রামের বাঁশখালী এলাকার।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে ওই ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাস্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে চার দিন ভেসে ছিলেন।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X